মুহম্মদ আনিসুল হক
১৯ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :১ ও ৩। শুভ বার :রবি ও বৃহস্পতি। শুভ রত্ন :রুবী ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সকলের প্রতি সদাচরণ করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারেন। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন।