আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আলোচনাসভা ও শোভাযাত্রার আয়োজন করে। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপ ফিল্ড অফিসার মো. আমিনুন হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, বিশনন্দী ইউনিয়ন অভিবাসী ফোরামের সভাপতি মজিবুর রহমান সরকার, গোপালদী পৌর সভা অভিবাসী ফোরামের প্রতিনিধি মিয়া নজরুল ইসলাম, ব্রাক্ষন্দী ইউনিয়ন ফোরাম প্রতিনিধি শরিফুল ইসলাম, ওকাপের ফিল্ড অর্গানাইজার ছোবাহান আলী প্রমুখ।