জয়ন্তিকা-উপবন এক্সপ্রেসে যুক্ত হলো নতুন কোচ

বিশেষ প্রতিনিধি

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ট্রেনের পুরোনো কোচ বাদ দিয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ যুক্ত করা হয়েছে। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয় জয়ন্তিকা একপ্রেস ট্রেন। রেল কর্তৃপক্ষ জানায়, জয়ন্তিকা এক্সপ্রেসে দিনে ৬৫৩টি এবং রাতে ৬৩৮টি আসনসংখ্যা থাকছে। মঙ্গলবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। উপবন এক্সপ্রেস ট্রেনের আসনসংখ্যা দিনে ৬৫৩, রাতে ৬৩৮টি থাকছে এবং ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।

নতুন উপবন-জয়ন্তিকা ট্রেন ১৪টি লাল-সবুজ নতুন কোচ দ্বারা পরিচালিত হবে। এতে এসি কেবিন কোচ একটি, এসি চেয়ার কোচ দুটি, শোভন চেয়ার কোচ সাতটি, পাওয়ার কার ও খাবার গাড়ি দুটি ও দুটি গার্ড ব্রেক রয়েছে।