সোনারগাঁওয়ে বিজয় সমাবেশ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ের বারদীতে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বারদী ইউনিয়ন পরিষদের সামনে এ বিজয় সমাবেশের আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজু সাহা যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এ সময় তাকে সংবর্ধনা দেওয়া হয়। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সদস্য দীপক কুমার বণিক দীপু।

বিশেষ অতিথি ছিলেন—সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাজু সাহা, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন যুবলীগের নেতা ইমতিয়াজ আহমেদ নীরব। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।