দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দশমিনায় প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে আলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মুন্সির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর আয়োজনে জাতির পিতার ভাস্কর্যবিরোধী অপতত্পরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।