ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া বালুমহালে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকু, ড্রেজার ও বালু পরিবহনের ট্রাক জব্দ করা হলেও কেউ গ্রেফতার হয়নি। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে পাবনা-১২ এর র্যাব সদস্য ও ঈশ্বরদী থানা পুলিশ অংশগ্রহণ করে। তিনি আরো জানান, এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি ভেকু, একটি ড্রেজার এবং বালু পরিবহনের ১৫টি গাড়ি জব্দ করা হয়ছে। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের আসামি করে ঈশ্বরদী থানাকে নিয়মিত মামলা দায়েরের জন্য বলা হয়েছে।