ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রমজান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের বড়-পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। বিজয়নগর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আতিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
০