শারাপোভার বাগ্দান

স্পোর্টস ডেস্ক

ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামসের বন্ধু আলেক্সান্দার গিলকসের সঙ্গে আংটি বদল করেছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এই সংবাদ জানান তারা। 

মাত্র ১০ মাস আগে টেনিস থেকে অবসর নেওয়া শারাপোভার সঙ্গে বাগ্দত্তা গিলকসের সম্পর্ক দুই বছরের। ৪১ বছর বয়স্ক গিলকস নিলাম কোম্পানি প্যাডল ৮-র সহপ্রতিষ্ঠাতা। গিলকসই কিন্তু শারাপোভার প্রথম বাগ্দত্তা না। লস অ্যাঞ্জেলস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গেও ২০১১ সালে বাগ্দান হয়েছিল তার। সে সম্পর্ক ভেঙে যায় পরের বছরই।