ধামরাই (ঢাকা ) সংবাদদাতা
মুক্তিযুদ্ধের দুর্গ হিসেবে পরিচিত উপজেলার ঐতিহ্যবাহী কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মুজিববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণিভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। দশম ও নবম দলের লড়াইয়ে দশম শ্রেণি দল ২-১ গেমে নবম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শিক্ষক-শিক্ষার্থী-এলাকাবাসী খেলা উপভোগ করে। প্রধান শিক্ষক আমিনুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এনামুল হক আয়ুব খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।