অলিম্পিক, বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ এবং সামনের বছরের টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) থেকে দেওয়া এক রায়ে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা, ওয়াডা প্রথমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপপাপের অপরাধে রাশিয়াকে সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে তা দুই বছর কমায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। রাশিয়া নিষিদ্ধ হলেও রাশিয়ার যেসব অ্যাথলেট ডোপ নেননি, তারা নিরপেক্ষ পতাকার অধীনে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন।