'পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে ভারত'

পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে ভারত।  এমনই মন্তব্য করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী।   

বর্তমানে দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন কুরেশী।  সেখানেই এমন মন্তব্য করেন তিনি।   

কুরেশী বলেন, আমি গোয়েন্দা সূত্রের মাধ্যমে জেনেছি ভারত পাকিস্তানে আবারো সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে।  

তিনি আরো বলেন, ভারত যাদের পার্টনার ভাবে তাদের কাছ থেকে এই হামলার অনুমতি নেওয়ার চেষ্টা করছে।

পাক এই মন্ত্রী আরো বলেন, ভারত তাদের ক্রমবর্ধমান গুরুতর অভ্যন্তরীণ ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতেই ভারত এই বাজে পরিকল্পনা করছে।

পাকিস্তানে হামলা করার মাধ্যমে দিল্লী তাদের জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে, বলেন কুরেশী। সুত্র: খালিজ টাইমস। 

ইত্তেফাক/এসআর