স্লোভাকের প্রধানমন্ত্রী ইগর ম্যাটোভিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অফিস থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা করোনায় আক্রান্ত হন। ফ্রান্সের প্রেসিডেন্ট আক্রান্ত হলেও তার স্ত্রী ব্রিগেত ম্যাত্রেঁদ্ধার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। যদিও তিনি আইসোলেশনে আছেন। ম্যাত্রেঁদ্ধা জ্বর ও কাশিতে ভুগছেন। এলিসি প্রাসাদ ছেড়ে এসে এখন ভার্সাইতে একটি সরকারি বাসভবন থেকে কাজ করে যাচ্ছেন তিনি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয়ান দপ্তরের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুগ এই ছুটির মৌসুমে লোকজনকে ঘরে থাকতে বলেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এই ভাইরাসে সংক্রমিত হবার ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না।—রয়টার্স ও ডেইলি মেইল