নতুন ধরণের করোনার সন্ধান, বাড়াচ্ছে সংক্রমণ 

করোনা ভাইরাসের নতুন এক ধরণের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। আর এটি দেশটিতে করোনার সংক্রমণ দ্রুত বাড়াচ্ছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

একটি টুইট বার্তায় দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রী জাভেলি এমকিজে  বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য এটি প্রমাণ করে যে দ্বিতীয় ওয়েভের সংক্রমণ নতুন ধরণের করোনা ভাইরাসের কারণে হচ্ছে। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে যে, তারা করোনার নতুন ধরণের করোনা নিয়ে দক্ষিণ আফ্রিকার গবেষকদের সঙ্গে যোগাযোগ করেছে। 

এর কয়েকদিন আগে যুক্তরাজ্যেও করোনা ভাইরাসের নতুন এক ধরণের সন্ধান পাওয়া  যায়। যেটি ইংল্যান্ডের কিছু অংশে দ্রুত  করোনা ছড়াচ্ছে বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। 

ইত্তেফাক/এআর