হাতিয়ায় বর কনেবাহী ট্রলার ডুবির পঞ্চমদিনে আরো ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-৫

হাতিয়ার উপকুলীয় মেঘনায় ট্রলার ডুবির পঞ্চমদিনে শনিবার ভোরে আরো ২ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত মরদেহ দুটি হাতিয়া চানন্দী ইউনিয়নের নাসিরউদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম (৫৫) ও একই এলাকার রিয়াজউদ্দিনের মেয়েনিহা (১) বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। 

স্থানীয় প্রশাসন জানিয়েছেন, এপর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।  ৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরিদল মেঘনায় উদ্ধার অভিযান এখনো অব্যহত রেখেছেন বলে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেঃ তাহসিন রহমান জানান। এদিকে গত দুইদিনে তিনজনের লাশ উদ্ধারের পর বাকীদের সন্ধান পাওয়ার জন্য স্বজনদের আহাজারী বাড়ছে। 

উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর বর কনেসহ বরযাত্রীবাহী একটি ট্রলার হাতিয়ার চানন্দী ইউনিয়নে রনলেরচরঘাট থেকে ঢালচর সংলগ্ন মনপুরাকলাতলী এলাকায় যাওয়ার পথে হাতিয়া উপকুলে ডুবেযায়। ওইদিন ৪২ জনকে জীবিত ও নববধু তাছলিমাসহ ৭ জনের মরদেহ উদ্ধারকরা হয়।

ইত্তেফাক/টিআর