ঘুমিয়ে ছিলেন গেটম্যান, খোলা ছিল রেলগেট: এসপি

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এ সময় রেলগেটের গেটম্যানও ঘুমিয়ে ছিলেন । জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য জানিয়েছেন। 

শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন । দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।  
   
 এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ইত্তেফাক/এআর