টেকসই স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে ভিসিপিয়াব

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও জোরদার করার লক্ষ্যে বেসরকারি খাতের সংস্থা ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) বৃহস্পতিবার 'ফাইন্যান্সিয়ালইন্সটিটিউশন: কোলাবোরেশন ফর এ সাসটেইনেবল স্টার্টআপ ইকোসিস্টেম” শীর্ষক একটি অনলাইন গোলটেবিল অনুষ্ঠান আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় উৎস থেকে মূলধন, প্রতিভা, নেটওয়ার্ক এবং অন্যান্য রিসোর্স আহরণের মাধ্যমে একটি শক্তিশালী ভেঞ্চার ক্যাপিটালওস্টার্টআপ ইকোসিস্টেম প্রতিষ্ঠায় আর্থিক প্রতিষ্ঠান ও ভেঞ্চার ক্যাপিটাল এরমধ্যে পারস্পরিক সহযোগীতার গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্বব্যাপীআর্থিক প্রতিষ্ঠান সমূহ ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের মাধ্যমে স্টার্টআপে বিনিয়োগ করে আকর্ষণীয় এবং উচ্চলাভ অর্জন করে থাকে। বাংলাদেশে একটি অনুরূপ কাঠামো তৈরি হলে তা আর্থিক প্রতিষ্ঠান এবং ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম উভয়ের জন্য লাভজনকপ্রতিপন্ন হবে। ব্যাংক ও এনবিএফআই যেমন সিটি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইডিএলসি ফিনান্স, লঙ্কাবাংলা ফিনান্স, এবং মাইডাস ফিনান্স ইতিমধ্যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে বিনিয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য পোর্টফোলিও অর্জন করেছে।

উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঅর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মোঃ আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা, এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থানস্থ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম। ভিসিপিয়াব সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে এইঅনুষ্ঠানেমূল প্রবন্ধপেশ করেনভিসিপিয়াব এর সাধারণ সম্পাদক শওকত হোসেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, 'নীতিমালা থেকে শুরু করেসরকার এই উদ্যোগে সকল ধরণের সমর্থন দিয়ে সহায়ক ভূমিকা পালন করতে চায়। আমরা ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমের প্রবৃদ্ধি রোধকারী বাধাগুলিকে চিহ্নিত করেছি। এই বাধাগুলি কাটিয়ে উঠতে আর্থিক প্রতিষ্ঠান সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা বলেন, 'সম্ভাব্য সকল পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের দেশে একটি শক্তিশালী ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার সুযোগকেআমরা সাধুবাদ জানাই এবং অবশ্যই তাদের জন্য সহায়ক স্তম্ভ হবারউপায়গুলো আমরাসন্ধান করব।'

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম বলেন, 'আমরা ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করতে পেরে আনন্দিত হব।'

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, 'অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগেরজ্যেষ্ঠ সচিব মোঃ আসাদুল ইসলাম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ শিবলি রুবায়াত উল ইসলাম উভয়ই স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেমকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন এবং ভেঞ্চার ক্যাপিটাল ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে একটি সেতুবন্ধন তৈরিতে অবিরামসহায়তা করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যেবিলিয়ন-ডলার মূল্যমানেরঅন্তত পাঁচটি কোম্পানি থাকবে। এর মাধ্যমে ৫০ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি এবং তথ্যপ্রযুক্তিও স্টার্টআপ খাত থেকে জিডিপিতে ২% প্রবৃদ্ধি যুক্ত হবে।'

ভিসিপিয়াব এর সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, 'স্টার্টআপ অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল একটি প্রমাণিত মাধ্যম। এর বিভিন্ন রকম দক্ষতার প্রয়োজন হয়। উপরন্তু, ব্যাংক সরাসরি স্টার্টআপে বিনিয়োগের পরিবর্তে ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগের মাধ্যমে তাদের ঝুঁকি কমিয়ে আনতে পারে।'

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডি ভেঞ্চারলিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম;সিফ বাংলাদেশ ভেঞ্চার্সএর ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ, মসলিন ক্যাপিটাল লিমিটেডেরভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লেঃ জেনারেল আবদুল হাফিজ, এনডিসি, পিএসসি (অবঃ); লঙ্কাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডেরশীর্ষ নির্বাহী কর্মকর্তা মাসুম আলী; বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের বিনিয়োগ সহযোগী আনোয়ার জাহিদ; অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকারআসাদুল ইসলাম; আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডেরমহাব্যবস্থাপক সৈয়দ জাভেদ নূর;স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এহসানুল কবির এবংঅ্যাথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাদী হাসান সহ আরোও অনেকে।

ইত্তেফাক/টিআর