এই দিনে

২০ ডিসেম্বর

 

১৯১৫ :উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মৃত্যু

বাংলা শিশুসাহিত্য রচনার পথিকৃত্। ছোটদের জন্য লিখেছেন গল্প, নাটক, বৈজ্ঞানিক প্রবন্ধ, ছড়া-কবিতা-গান।  এঁকেছেন ছবি। তাঁর সম্পাদনায় শিশুতোষ পত্রিকা ‘সন্দেশ’ (১৯১৩) প্রকাশিত। নানা রঙের হাফটোন ছবি ছাপার ব্যাপারে যে উত্কর্ষ সাধিত হয়েছে, তার পেছনে তাঁর অবদান অপরিসীম। গবেষণা করে নানারকম ডায়াফার্ম সৃষ্টি, রি-স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র নির্মাণ। ডায়োটাইপ ও রে-প্রিন্ট পদ্ধতির উদ্ভাবক। প্রকাশিত বই: ছোটদের রামায়ন, সেকালের কথা, ছোটদের মহাভারত, মহাভারতের গল্প।