এমইএফ ৩.০ প্রশংসাপত্র পেয়েছে জেডটিই-এর আইপি সিরিজের পণ্য

মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের চারটি আইপি সিরিজ পণ্য এমইএফ (মেট্রো ইথারনেট ফোরাম) ৩.০ সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

জেডটিই সাতটি আইপি প্রস্তাবের জন্য এমইএফ ৩.০ প্রশংসাপত্র পেয়েছে। এমইএফ ৩.০ দ্বারা প্রত্যায়িত সাতটি আইপি পণ্য এমএএন, ডেটা সেন্টার অ্যাড্রেসেস, আইপিআরএন কোর, একীকরণ এবং অ্যাক্সেসসহ একাধিক পরিস্থিতিগুলো কভার করে। সাতটি আইপি পণ্যগুলো একটি হাই-এন্ড রাউটার জেডএক্সআর ১০ এম ৬০০০-৮ এস প্লাস এবং ছয়টি মাল্টি-সার্ভিস প্যাকেট পণ্যগুলো, জেডএক্সসিটিএন 9000-8EA, জেডএক্সটিএন 9000-18EA, জেডএক্সসিটিএন 9000-3EA, জেডএক্সসিটিএন 9000-2E10A, জেডএক্সসিটিএন 6120H-A এবং জেডএক্সসিটিএন ৬১৮০ এইচ-এ দ্বারা সমন্বিত।  

এমইএফ হচ্ছে মেট্রো ইথারনেটের ক্ষেত্রে একটি বৈশ্বিক শিল্প জোট এবং শিল্পে একটি অনুমোদিত মেট্রো ইথারনেট প্রশংসাপত্র সংস্থা। এমইএফ ৩.০ হলো অপারেটরের নতুন প্রজন্মের ক্যারিয়ার ইথারনেট স্ট্যান্ডার্ড সিই ২.০-এর উপর ভিত্তি করে তৈরি করা স্পেসিফিকেশন এবং প্রশংসাপত্রের পরিকল্পনার সর্বশেষতম সংস্করণ এবং এটি সহজ ও ক্রমাগত উন্নতিকরনের এর জন্য ডিজাইন করা হয়েছে। এমইএফ ৩.০-এর ইন্টারনেটের সরলতা এবং সর্বজনীনতার পাশাপাশি ক্যারিয়ার-শ্রেণির ইথারনেটের উচ্চ কার্যকারিতা এবং সুরক্ষা রয়েছে।