রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজিবপুরে আমন ধানখেতে ঝরে পড়া ও ইঁদুরের গর্ত থেকে ধান কুড়াতে মেতে উঠেছে শিশুকিশোরসহ বিভিন্ন বয়সের লোকেরা। মাঠে ধান কুড়াতে আসা সাহেরা (১৩) বলে, ‘মাইসের খেতে ধান কুড়াইয়া বেচি। সেই ট্যাকা দিয়া শীতের কাপড় কিনি।’ ধুলাউড়ি গ্রামের কৃষক আবদুর রাজ্জাক (৬২) জানান, কাটার পর ছেলেবুড়ো সবাই ধান কুড়াতে আসে। রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রায়হান বলেন, এই চলতি মৌসুমে ধান কাটা ও মাড়াই চলছে। ধান কাটা ও মাড়াই আধুনিক পদ্ধতিতে করলে মাটিতে পড়া এবং ইদুঁরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।