সৈয়দপুরে স্ট্রিট ফুডের ব্যবসা জমজমাট

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সন্ধ্যা নামতেই সৈয়দপুর শহরের ছোট রেলঘুণ্টি মোড়ে বসে ভ্রাম্যমাণ বাহারি ফাস্ট ফুডের দোকান। কম দামের মুরগির শিক কাবাব, চিকেন ফ্রাই, স্টু, গরুর শিক কাবাবসহ হরেক রকম মুখরোচক খাবার খেতে এসব দোকানে ভিড় জমায় শিশু-কিশোর থেকে শুরু করে মধ্যবয়স্করা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানিয়া বলেন, গরুর শিক বেশ মজাদার, দামও আয়ত্তের মধ্যে। তাই বন্ধুদের নিয়ে এখানে আসা। দোকানদার নাদিম জানান, প্রোডাক্ট অনুযায়ী স্টুডেন্টরা বেশি আসে। বিক্রিও ভালো। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, ফুটপাতের এসব খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।