ঈশ্বরগঞ্জে বাণিজ্যিকভাবে হচ্ছে শিমের চাষ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের দশ গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শিম। কৃষকরা তাদের জমিতে বারি-৪ জাতের শিম চাষ করেছেন। লাভের আশা করছেন তারা। ভাটিরচরনওপাড়া গ্রামের ইউপি সদস্য কৃষক মোজাম্মেল হক বলেন, এবার শিমের যেমন ভালো ফলন হয়েছে তেমনি বাজারদরও ভালো। কৃষক সাইফুল ইসলাম জানান, শিম চাষ করে এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়ে তাদের ভাগ্য বদলিয়েছেন। বাণিজ্যিকভাবে শিম চাষ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, রাজীবপুর ইউনিয়নের চরাঞ্চলের কৃষকরা উন্নতজাতের শিম চাষ করে এলাকায় বিপ্লব ঘটিয়েছেন।