লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ার পুঁটিবিলা এলাকায় ডলুর তীরে কৃষকেরা সবজির চাষ করছেন। শুষ্ক মৌসুমে ডলু নামের খাল শুকিয়ে গেলে চাষাবাদ শুরু করেন তারা। দেখা গেছে, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বাদাম ও শিমসহ শীতকালীন প্রচুর শাক-সবজির চাষ করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম জানান, চাষের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধিসহ কৃষিপণ্যের ভালো দাম থাকার কারণে খালের বুকে ও তীরে সবজির চাষ হচ্ছে। কৃষকরা লাভবান হচ্ছেন। অন্যদিকে ডলু লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি খাল। পানির স্বাভাবিক প্রবাহ থাকলে খালের দুই পাড়ের এলাকায় সবজিসহ আরো রবিশস্যের চাষ বৃদ্ধি পেত।