খুলনা অফিস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই)- ২০২০ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সম্মেলন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন টেকনিক্যাল কমিটির সচিব প্রফেসর ড. জহির উদ্দিন।