দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনা কেরু চিনিকলের ২০২০/২১ সালের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। চিনিকলের এম ডি মো আবু সাইদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর, শ্রমিক সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ এলাকার আখচাষি নেতারা।
চিনি কল সূত্র জানায়, এ বছর ৬ দশমিক ২৫ শতাংশ চিনি আহরণের গড়হার নির্ধারণ করে ১০৪ কার্য দিবসে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।