নেত্রকোনায় শিশু ধর্ষণের শিকার

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামের যুবক হিরণ মিয়া গত মঙ্গলবার শিশুটিকে ধর্ষণ করে। শুক্রবার রাতে শিশুটির নানি বাদী হয়ে হিরণ মিয়ার বিরুদ্ধে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে হিরণ মিয়া পলাতক রয়েছে।