গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে অভিনব প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এরা দেশের বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে গ্রাহক বেশে প্রবেশ করে প্রতারণা করে টাকা লুটে নিচ্ছিল। গোপালগঞ্জ থানার পুলিশ শুক্রবার বিকেলে তাদেরকে সাংবাদিকদের সামনে হাজির করে। গ্রেফতারকৃতরা হলেন— বরিশালের মো. রেদোয়ান তালুকদার ও খুলনার মো. আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ।
গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যার যার বাড়িতে পৃথকভাবে অভিযান চালিয়ে ঐ দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।