স্বেচ্ছাসেবক লীগ কর্মী ছুরিকাঘাতের মামলায় পাঁচ জন গ্রেফতার

চট্টগ্রাম অফিস

প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ কর্মী আলমগীর হোসেনের দায়ের করা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুমন (১৯), জাহেদুর রহমান জাহেদ (২৮), মাহেদী হাসান ইমন (২০), মো. সাজ্জাদ (২৩) ও ইব্রাহিম মাহমুদ (৩০)। সিএমপির বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, এলাকায় লালখান বাজার মতিঝর্ণা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গত শুক্রবার আলমগীর হোসেন আহত হয়। আহত আলমগীর চমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এই ঘটনায় ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়েছে।