মো. আনোয়ার হোছাইন আকন্দকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব থেকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে। তার আপন বড় ভাই মোহাম্মদ কামরুল হাসানও হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত। তাদের আরেক বোন অতিরিক্ত পুলিশ সুপার।
এক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে আনোয়ার হোছাইন আকন্দের নামও রয়েছে। বিসিএস-২২ ব্যাচের এই কর্মকর্তা সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার আপন ভাই লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।