রাখী দাস নেতা হিসেবে, সংগঠক হিসেবে ছিলেন অলরাউন্ডার। সারাদেশে সংগঠনের নেটওয়ার্ক সূচারুরূপে গড়ে তুলতে তার অবদান ছিল অপরিসীম। সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপদানের ক্ষেত্রে, আন্তর্জাতিক অঙ্গনে কাজের ক্ষেত্রে সে ছিল এক বড় শক্তি। রাখী দাস জাতীয় পর্যায়ের এক পরিচিত মুখ। তিনি ছাত্র রাজনীতি করার সময় সকল দায়িত্ব আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করতেন।
গতকাল শনিবার বিকালে মুক্তিযোদ্ধা, নারীনেত্রী রাখী দাস পুরকায়স্থের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ অনলাইনে এই স্মরণসভার আয়োজন করে। চলতি বছর গত ৬ এপ্রিল ভারতের অঙ্গরাজ্য গৌহাটিতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, রাখী দাশ নারী আন্দোলনের এক বিশাল শক্তি। আমরা নারী আন্দোলনের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতে তীব্র প্রচেষ্টা চালাই।
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ রণেশ মৈত্র বলেন, ৮০-এর দশকে আমাদের পরিচয় হয়। যত নারীকর্মী দেখেছি তারমত এমন দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ এবং একনিষ্ঠ মানুষ কমই দেখেছি।