‘অভ্যুদয়’ এর প্রকাশনা অনুষ্ঠান

বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছে দিল্লিভিত্তিক সংগঠন আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতি। এ বছর সমিতির বাংলাদেশ শাখার উদ্যোগে বৃহস্পতিবার ঢাকায় সম্মেলন হওয়ার কথা ছিল; কিন্তু করোনা মহামারির কারণে এই সম্মেলন হয়নি। তবে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ শাখার উদ্যোগে সমিতির কেন্দ্রীয় প্রকাশনা ‘অভ্যুদয়’ এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রশান্ত কুমার পাত্র, সাধারণ সচিব সুভাষ চন্দ্র রায়সহ ভারতের বিভিন্ন রাজ্য শাখার সদস্যরা। বাংলাদেশ শাখার সভাপতি মাসুদ করিম এবং সাধারণ সচিব ও ‘অভ্যুদয়’ সম্পাদক কবি নাসির আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সমিতির সদস্য ছাড়াও স্বনামধন্য লেখকদের প্রবন্ধ ও কবিতা স্থান পেয়েছে এই সংখ্যায়। এদের মধ্যে রয়েছেন—সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, ড. মুনতাসীর মামুন, ড. সৈয়দ আনোয়ার হোসেন, মুনীরুজ্জামান, রফিকুর রশীদ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছাবাণী দেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। —প্রেস বিজ্ঞপ্তি