করোনার সম্ভাব্য ভ্যাকসিন আসার পরই নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন মার্কিন বাসিন্দারা । কেউ কেউ আবেগতাড়িত লেখা পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। আবার কেউ নাচ-গানের মাধ্যমে মনের ভাব ফুটিয়ে তুলছেন।
এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, বোস্টন মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্মীরা গানের তালে তালে কোমর দোলাচ্ছেন। এই হাসপাতালেই এসেছে মর্ডানা ও বায়োটেকের ভ্যাকসিন। আর প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরাই এই প্রতিষেধক পাবেন।
ভিডিওটি পোস্ট করেছেন ওই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা কেট ওয়ালসের। ভিডিওতে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে উদ্যম নাচে দেখা গেছে ওই স্বাস্থ্যকর্মীদের।
এ নিয়ে কেট ওয়ালস টুইটারে লিখেছেন, যারা করোনার ভ্যাকসিন তৈরি করছেন তারা এই ভিডিও দেখে আনন্দিত হবেন। তাদের বন্ধুরা নেচে গেয়ে আনন্দ প্রকাশ করছেন।
ইত্তেফাক/এআর