এইচএসসি’র পদার্থবিজ্ঞান

ড. মো. মনসুর, প্রভাষক

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ

সৃজনশীল প্রশ্ন

 

৭) মানিকগঞ্জ থেকে 1000Kg ভরের শুভযাত্রা গাড়ীটি 20Kmh-1 বেগে ঢাকার দিকে রওয়ানা হলো। আবার, ঢাকা  থেকে  800Kg  ভরের স্বজন গাড়ীটি 30Kmh-1 বেগে সাভারের দিকে চলছিল। আমিন বাজারের কাছে  উভয় গাড়ীর সংঘর্ষ হলে শুভযাত্রা গাড়ীর বেগ 5ms-1 হলো।

ক) জড়তার ভ্রামক কাকে বলে?       ১                                                                                                                   

খ) জানালার কাচে পাথর ছুঁড়লে কাচটি  টুকরো টুকরো হয়ে যায় কিন্তু বন্দুকের গুলি শুধু গর্ত করে কেন?।                         ২                            

গ) স্বজন গাড়ীর শেষ বেগ কত ?      ৩                                                                                                                  

ঘ) উদ্দীপকের গাড়ীগুলি  ভরবেগের  সংরক্ষণ সূত্রকে মেনে চলে কীনা- তার গাণিতিক ব্যাখ্যা দাও।                ৪                                

৮)  মুক্তা  ফরিদপুর যাবে। তাই সে  পাটুরিয়াঘাট  থেকে লঞ্চ যোগে সোজা 20Kmh-1  দৌলতদিয়া ফেরিঘাট পার হবে,  ঐ সময় স্রোতের  বেগ ছিল 25 Kmh-1 । কিন্তু সে পার হওয়ার সময় লক্ষ্য করলো, লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে  স্রোতের প্রতিকুলে চলছে।

ক) একক ভেক্টর কাকে বলে?         ১                                                                                                                         

খ) স্কেলার গুণন  বিনিময় সূত্র মেনে চলে -ুব্যাখ্যা করো।     ২                                                                                        

গ) লঞ্চটির  লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত নির্ণয় করো।           ৩                                                                               

ঘ) লঞ্চটি সোজা না গিয়ে বেঁকে বেঁকে  স্রোতের প্রতিকুলে চলতে শুরু করলো কেন?- তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দেখাও।         ৪