ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ইদন মিয়া আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. ইদন মিয়া ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ঢাকার ন্যাশনাল নিউরো সাইন্স ইন্সটিটিউটে চিকিৎসাধীন থেকে গত শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২১ মিনিটে ঢাকার রামপুরাস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার বাদ যোহর উপজেলার লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে লালপুর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। 

আরও পড়ুন: পদ্মায় জেলেদের জালে বিশাল আকৃতির কাতল ও বোয়াল

মরহুম ইদন মিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি স্বাধীনতা উত্তরকাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি পরপর দুই মেয়াদে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 

ইত্তেফাক/এসি