তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আ. সালাম গণগ্রন্থাগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা প্রমুখ।