নেত্রকোনা প্রতিনিধি
জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নেত্রকোনার ঐতিহ্যবাহী মগড়া নদী থেকে বর্জ্য ও পরিত্যক্ত নির্মাণসামগ্রী অপসারণের দাবিতে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আইইডির সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগের ব্যবস্থাপনায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে বেলা ১১টা-১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হান্নান রঞ্জন, উদীচীর সভাপতি মুস্তাফিজুর রহমান, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী, সাংবাদিক ভজন দাস এবং নারীনেত্রী শিল্পী ভট্টাচার্য্য প্রমুখ।