সালথা (ফরিদপুর) সংবাদদাতা
সালথায় এখন খেজুরের রস সংগ্রহের জন্য গাছে গাছে ঝুলছে ছোট-বড় মাটির কলস। উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার দুই পাশে ও মাঠের মধ্যে দেখা মেলছে এমন চিত্র। গাছি তৈয়বুর রহমান, আলী হোসেন জানান, প্রথমে দা নিয়ে গাছে উঠে ছাল তুলতে হয়। এরপর বাঁশের নলি বসিয়ে হাঁড়ি ঝুলিয়ে দেয়া হয়। সেখান থেকে দিনে দুই বার রস সংগ্রহ করা যায়। তারা জানান, গাছ ছাঁটা, রসের হাঁড়ি লাগানো ও নামানো অনেক ঝামেলা ও কষ্টের কাজ, কিন্তু লাভ কম। এজন্য উপজেলায় গাছ থাকলেও কমছে গাছির সংখ্যা।