বিপন্ন প্রজাতির শকুনটি রাজশাহী বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় উদ্ধার শকুনটি রবিবার রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেনে কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ড. তপন কুমার দে উপপ্রধান বন সংরক্ষক (অব.), চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ। শনিবার উপজেলার বামিহাল-কাকিয়ান গ্রামের ইনসান আলীর বাড়ি থেকে বিপন্ন প্রজাতির হিমালয়ী গৃধিনী শকুনটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধার শকুনটি পরিচর্যার জন্য সেবাকেন্দ্রে রাখা হচ্ছে।