ফেনসিডিলসহ গ্রেফতার ২

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকা থেকে রবিবার ভোররাতে ১ হাজার ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো ইমন হোসেন ও মশিউর রহমান। থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।