আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মানবন্ধন চলাকালে প্রতিবাদ সভায় শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।