পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি কে এম মোস্তাফিজুর রহমান জিতু (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাকচিড়ার বাইনচটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মোটরসাইকেলের সঙ্গে আনসার ব্যাটালিয়নের পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাথরঘাটা থানা তদন্ত ওসি সাইদ আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।