বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে জহিরুল হাসান (ইত্তেফাক) সভাপতি এবং সোহেল হাফিজ (কালের কণ্ঠ/এনটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার প্রেসক্লাবের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের কার্যকরী কমিটি নির্বাচনের জন্য দুপুর দুইটায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় তিনটায়। নির্বাচনে সাংবাদিক জাফর হোসেন হাওলাদার সিনিয়র সহসভাপতি, আবু জাফর সালেহ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।