আকাশ-ওয়ালটনের যৌথ ক্যাম্পেইন

আগামী দিনের গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা বদলে দেওয়ার প্রয়াসে আকাশ ও ওয়ালটন শুরু করল একটি নতুন যাত্রা। এখন থেকে ওয়ালটনের নতুন টিভি কিনলে ১০ শতাংশ ছাড়ে আকাশ ডিটিএইচ কিনতে পারবেন গ্রাহকরা। এই ক্যাম্পেইনটি ২০ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। গতকাল রবিবার অনলাইন অনুষ্ঠানে এ যৌথ ঘোষণা দেয় ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবাদাতা আকাশ এবং ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। অনুষ্ঠানে আকাশ-ওয়ালটন যৌথ ক্যাম্পেইন নিয়ে বক্তব্য রাখেন বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ান এফ রহমান এবং ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী। —প্রেস বিজ্ঞপ্তি