কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মচারীদের কলম বিরতি

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাইরে কর্মরত কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মচারীরা দুই ঘণ্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার   ইনস্টিটিউটের ভিতরে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ বিএআরআই শাখা এ কর্মসূচি পালন করে। এ সব কর্মসূচিতে ঐক্য পরিষদের সভাপতি মো. মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ অংশ নেন। প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ বিএআরআই শাখা সভাপতি মো. মাহাতাব উদ্দিন জানান, সচিবালয়ের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমর্যাদার কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকছে।