কিশোরগঞ্জে হকি প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার থেকে জেলা সদরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে মাসব্যাপী হকি প্রশিক্ষণ। ২০ জন বালক এবং ২০ জন বালিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। খেলোয়াড়দের মাঝে হকি স্টিক, বল ও জার্সি বিতরণ করা হয়। প্রশিক্ষণ দিচ্ছেন জেলার হকি কোচ রিপেল হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মো. তারিকউজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক।