হকিতে জিমিদের দাপটে উড়ছে নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার

হকিতে আগের দিন বড় জয়ের পর গতকাল আরেকটি জয় তুলে নিয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া নৌবাহিনী। গতকাল হকি স্টেডিয়ামে জিমি, আশরাফুল, রোমান, শিতুলদের নৌবাহিনী ৩-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পেয়ে আশরাফুলের গোলে এগিয়ে গিয়েছিল নৌবাহিনী। গোল হজম করে জ্বলে উঠেছিল বিমানবাহিনী। দেবাশীষ কুমার মাঠে নেমে ১৮ মিনিটে ফিল্ড গোল করে তার দল বিমানবাহিনীকে সমতায় ফেরান। ৩৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পেয়ে সুযোগ কাজে লাগায় নৌবাহিনী আবার সেই আশরাফুলের পিসি হতে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। মাইনুল ইসলাম ফিল্ড গোল করলে নৌবাহিনী জয় পায় ৩১ গোলে।

হকি মাঠে অন্য ম্যাচে সেনাবাহিনী ৭-২ গোলে পুলিশকে হারিয়েছে। এই ম্যাচেও ক্ষণে ক্ষণে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু সেনাবাহিনীর দাপুটে নৈপুণ্যের কাছে হার মানতে হয়েছিল হকির নতুন দল পুলিশকে। বিজয়ী দলের আবদুল মালেক ৩, আহসান হাবিব ২, তানজিম আহমেদ ১, রোকনুজ্জামান সোহাগ ১ এবং বিজিত দলের মহসিন ও মহিদুর মাজু গোল করেন।