সাভারে অটোরিকশা চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

ইত্তেফাক রিপোর্ট

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে ইমরান হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে সাভারের সীমান্তবর্তী ভাকুর্তার সোলাইমার্কেট উত্তর কেরানীগঞ্জ সংলগ্ন একটি রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে সাভারের কান্দি ভাকুর্তার আক্কেল আলীর ছেলে ইমরান হোসেনকে বাড়ি থেকে ডেকে নেয় এক যুবক। পরে সোলাইমার্কেট কেরানীগঞ্জ সংলগ্ন একটি রাস্তার মধ্যে নিয়ে ইমরানকে এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারী। স্থানীয়রা ইমরানকে মুমূর্ষু অবস্থায় সাভারে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।