আয়কর ফাঁকি মামলায় সাবেক সেনা কর্মকর্তার ৯ বছরের দণ্ড

ইত্তেফাক রিপোর্ট

আয়কর ফাঁকির মামলায় কর্নেল (অব.) শহিদ উদ্দিন খানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আয়কর আইনের ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা একের পর এক কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করায় তাকে ৯ বছরই সাজা খাটতে হবে। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল রবিবার এ রায় দেন। আসামি শহিদ উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।