মানিকগঞ্জ প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দিন আহমেদ (৭৬)। শনিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সামসুদ্দিন আহমেদ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে তত্কালীন মানিকগঞ্জ-২ সংসদীয় আসন (হরিরামপুর-শিবালয়) থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুই মেয়াদে হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
০