কাবুলে গাড়ি বোমা হামলায় নিহত ৮

আফগানিস্তানের রাজধানীতে কাবুলে এক গাড়ি বোমা হামলায় রোববার ৮ জন নিহত এবং ১৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। আফগান সংসদ সদস্য খান মোহাম্মাদ ওয়ারদাককে হত্যার উদ্দেশ্যে এ বোমা হামলা চালানো হয় বলে জানা যায়। 

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তারিক আরিয়ান জানান, সন্ত্রাসীরা কাবুল শহরে হামলা চালিয়েছে এবং ওই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৮ জন নিহত ও আরো ১৫ জনেরও বেশি আহত হয়েছে। তবে মোহাম্মাদ ওয়ারদাক হামলা থেকে বেঁচে গেছেন।

সংসদ সদস্যের যাওয়ার পথে পার্ক করা কোনো গাড়িতে বোমা ছিল নাকি বোমাবহনকারী কোনো গাড়ি হামলাকারী ড্রাইভ করে নিয়ে এসেছে তা এখনো পরিষ্কার নয়। কোনো সংগঠনের পক্ষ থেকে হামলার দায় এখনো স্বীকার করা হয়নি।

আরো পড়ু: ফিজিতে ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে অনেকগুলো বোমা হামলার ঘটনা ঘটেছে। আফগান সরকার ও তালেবানের মধ্যকার যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চলার মধ্যেই এই হামলাগুলোর ঘটনা ঘটছে।

রবিবার আফগানিস্তানের আরও কয়েকটি জায়গায় বোমা হামলার খবর পাওয়া গেছে। এগুলো হলো- লোগার, নানগারহার, হেলমান্দ ও বাদাখশান। এতে কয়েকজন বেসামরিক ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও আহত হয়েছেন।

ইত্তেফাক/এএইচপি