দ্বি-রাষ্ট্র শর্তে আলোচনার আহ্বান ফিলিস্তিনের

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলকে পশ্চিম তীরে দ্বি-রাষ্ট্রীয় নীতিতে সমাধানের ভিত্তিতে আলোচনার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকী। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রি এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

জানা যায়, দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রিয়াদ আল-মালিকী বলেন, বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা ও সহযোগিতার জন্য প্রস্তুত আছে ফিলিস্তিন।

তবেঁ, এক্ষেত্রে শর্ত হলো- '১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা'। এটির ভিত্তিতেই কেবল আলোচনায় রাজি আছে ফিলিস্তিন।

রিয়াদ আল-মালিকী বলেন, আমরা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সহযোগিতা ও আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে আমরা প্রত্যাশা করছি যে, এর মধ্য দিয়ে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্র পুনরায় সম্পর্ক স্থাপন করবে।

তিনি বলেন, কায়রো এবং আম্মানের সঙ্গে তাদের সমন্বয় একটি কেন্দ্রবিন্দু। যা আগত বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি 'সূচনা পয়েন্ট' প্রতিষ্ঠা করতে সহায়তা করবে। কারণ মিশর এবং জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটতম মিত্র রাষ্ট্রের অন্যতম।

ইত্তেফাক/টিআর